এক্সপ্লোর
Birbhum: ব্রিজের কাছে সন্দেহভাজনের ঘোরাফেরা, ফের আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১
বীরভূমে ফের অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে, কদমডাঙ্গা-বাবুইজোড় যাওয়ার রাস্তায় ফের আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল কাঁকরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, খয়রাশোলের বড়রা গ্রামের বাসিন্দা শেখ শাহজাহান সোমবার ভোরে কদমডাঙ্গা থেকে বাবুইজোড় যাওয়ার রাস্তায় গলন্দরা ব্রিজের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এরপরই তাকে ঘিরে ধরে আটক করে পুলিশ। ধৃত শেখ শাহজাহানের কাছ থেকে একটি কার্তুজ ও ওয়ান শটার দেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে।
জেলার
"নাম ও নিশান দুটোই মুছে গেছে", তৃণমূলকে আক্রমণে মুখ্যমন্ত্রী
আরও দেখুন






















