এক্সপ্লোর
Birbhum TMC Clash: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর
এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের আঘাত গুরুতর। একে অপরের বিরুদ্ধে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই। স্থানীয় সূত্রে খবর, ভোটের ফল বেরনোর পরেই স্থানীয় পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতার মধ্যে গন্ডগোল চলছে। প্রধানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার।পারিবারিক বিবাদের ফলে সংঘর্ষ বলে পাল্টা দাবি জেলা তৃণমূলের।
জেলার
আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
আরও দেখুন





















