এক্সপ্লোর
Panchayat Election: বারুইপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ | ABP Ananda LIVE
বারুইপুরে (Baruipur) মনোনয়ন প্রত্যাহারে বিজেপি (BJP) প্রার্থীকে চাপ। রাজি না হওয়ায় প্রার্থীর স্বামীকে বাইক থেকে নামিয়ে, মাঠে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন কনকি হালদার। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্য়াহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তার জেরেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষকৃতী বেধড়ক মারধর করে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
জেলার
ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
আরও দেখুন





















