এক্সপ্লোর
Panchayat Election: হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ার অভিযোগ | ABP Ananda LIVE
হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান প্রার্থী। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির ৭ নম্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছেন রাজকুমার মালিক। অভিযোগ, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়, ২ জন পিছু নেয়, গালিগালাজ করে। প্রতিবাদ করায় পরপর ২টি বোমা ছুড়ে পালিয়ে যায়। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে বোমা নয়, সুতলি পাকানো কিছু জিনিস উদ্ধার হয়েছে। বিজেপির দাবি, পরাজয় নিশ্চিত জেনে ভয় পেয়ে এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, পায়ের তলায় জমি নেই বুঝতে পেরেই গেরুয়া শিবির অপপ্রচার চালাচ্ছে।
জেলার
দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?
কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
আরও দেখুন






















