Dilip Ghosh:'পুলিশ প্রশাসন কী করছে? পার্টির নেতারা ঠিক করে দিচ্ছে কাদের কবে ধরা হবে', আক্রমণ দিলীপের
ABP Ananda LIVE: 'নেতারা বলছেন ১ সপ্তাহ, ২ সপ্তাহ, পুলিশ প্রশাসন কী করছে? পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। শেখ শাহাজাহান ধরা পড়েছে, ওখানকার মানুষ লড়াই করেছেন, তাঁদের দাবি ছিল, যে এধরণের অপরাধীকে ধরা হোক, ধরা পড়েছে। সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ', বললেন দিলীপ। : অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৫৫ দিন পরে গ্রেফতার শেখ শাহজাহান। গ্রেফতারিতে বাধা নেই, হাইকোর্টে(High Court) বলার পরে গ্রেফতার। ৫ জানুয়ারি: শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি(ED)। এতদিন লুকিয়ে ছিলেন সন্দেশখালির(sandeshkhali) ত্রাস শেখ শাহজাহান? অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'।




















