Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। চিনার পার্কের কাছে স্টুডিওয় গান রেকর্ডিং পঞ্চায়েতমন্ত্রীর। খুব তাড়াতাড়ি ঝালমুড়ি নিয়ে দিলীপ ঘোষের গাওয়া গান বাজারে আসতে চলেছে। ঝালমুড়ি নিয়ে গান লিখেছেন ও সুর দিয়েছেন শিল্পী লোকেশ গিরি ও তাঁর স্ত্রী রিমাশ্রী। প্রচারে এসে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া থেকে সারা ভারতে গুরুত্ব পেয়েছে এই খাবার। এবার ভারতে জনপ্রিয় হয়ে ওঠা সেই ঝালমুড়ি নিয়ে গান গাইলেন দিলীপ ঘোষ।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের PA. পুলিশের জালে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক অর্ঘ্য মুখোপাধ্যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ককে গ্রেফতার হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশের। একটি ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায়, দাবি পুলিশের। মহিলাকে নিয়ে চ্যাটার্জিহাট থানা এলাকায় বাড়িতে নিয়ে আসে অর্ঘ্য, দাবি পুলিশের। মহিলাকে বাড়িতে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ অর্ঘ্যের বিরুদ্ধে। গতকাল চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের, ধর্ষণের মামলা রুজু পুলিশের। গতকাল রাতে অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায় গ্রেফতার। 'আমার ম্যানেজারের পদ থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়কে বরখাস্ত করছি', সোশাল মিডিয়ায় পোস্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।

















