Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
ABP Ananda LIVE : উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম। আশঙ্কার বিষয়, চিনির দাম বাড়লে বহু খাদ্যসামগ্রীর দামই বেড়ে যেতে পারে। সমস্যায় পড়তে পারেন মিষ্টি ব্যবসায়ীরা। ফলে দেশের বাজারে বড়সড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। চিনির দাম যে হারে বাড়ছে, জোগানে যে টান পড়ছে, তা মাথায় রেখে সরকারের তরফে চিনি মজুতের সীমা বেঁধে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সরকারি তথ্য অনুযায়ী, বুধবার প্রতি কেজি চিনির দাম ছিল ৫৪ টাকা। অথচ দুদিন আগে, অর্থাৎ ১৭ আগস্ট, দাম ছিল প্রতি কেজি ৫১ টাকা। প্রশ্ন উঠছে, আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি তৈরি হল?
পড়ুন আরও খবর...
তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
তিন দিনের সফরের জন্য রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।গতকাল বাগডোগরা বিমানবন্দরে নামার পর অমিত শাহকে স্বাগত জানান রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ SSB ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে যাবেন অমিত শাহ।
সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এরপর দুপুরে ভারতীয় জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সীমান্ত সুরক্ষা সংক্রান্ত আরও একটি বৈঠক সেরে বিকেল তিনটে নাগাদ কাওয়াখালি মাঠে আসবেন অমিত শাহ। ন্যায় সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন, পাশাপাশি সেখানেই জনসভা করার কথা রয়েছে তাঁর। এখানেই শেষ নয়, শিলিগুড়িতেই পরপর দুটি পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।





















