Panchayat Election 2023: বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে মারধর, বাধা দিতে গেলে স্ত্রীকেও মারধর
প্রচার সেরে বাড়ি ফিরে খেতে বসেছিলেন বিজেপি (BJP) প্রার্থী। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা বাড়িতে ঢুকে মাথায় বনদুকের বাঁট দিয়ে মেরে প্রথমে মাথা ফাটিয়ে দেয়, এরপর ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপায়। বিবস্ত্রও করে দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। বাধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী শ্যামল দাস হাসপাতালে ভর্তি। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রচার সেরে বাড়ি ফিরে খেতে বসেছিলেন বিজেপি প্রার্থী
অশোকনগরের বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা
বাড়িতে ঢুকে ধারাল অস্ত্রের কোপ তৃণমূলের দুষ্কৃতীদের, অভিযোগ পদ্ম শিবিরের
ওই প্রার্থীকে বিবস্ত্র করে মারধর, বাধা দিতে গেলে স্ত্রীকেও মারধরের অভিযোগ
বিজেপি প্রার্থী শ্যামল দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
অশোকনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে
হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল
























