এক্সপ্লোর
Locket on Mamata : "কালীপুজোর আগে তো বড় মিথ্যা কথা !", মমতার দাবি নিয়ে পাল্টা লকেটের
"কালীপুজো-দীপাবলির আগে তো বড় মিথ্যা কথা। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘুরেও একবার কৃষকদের দিকে তাকাননি। উনি এত বড় মিথ্যা কথা বলছেন!" তৃণমূল নেত্রীকে একহাত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
সিঙ্গুর থেকে টাটার বিদায় নিয়ে আজ বিস্ফোরক দাবি করেন তৃণমূল নেত্রী। "টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা জোর করে জমি দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। এত প্রকল্প হয়েছে, কারও জমি জোর করে নেওয়া হয়নি। আমরা কোনও শিল্পপতির সঙ্গে বৈষম্য করি না।" শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
জেলার
"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?
আরও দেখুন





















