BJP News: '৫ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে',রথযাত্রার প্রসাদ বিতরণ প্রসঙ্গে ঘোষণা করলেন শুভেন্দু
ABP Ananda LIVE : দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বাড়ি বাড়ি দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রসাদ পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো রাজ্যের বিভিন্ন জায়গায় সেই কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধিরা। এবার পুরীর জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ এনে তা বিতরণের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
তাঁর ঘোষণা তমলুকের মহাপ্রভু মন্দির থেকে রথের দিন বিতরণ করা হবে মহাপ্রসাদ। পাল্টা তৃণমূলের প্রশ্ন আগে কেন বিলি করেননি? বিজেপি আবার বলছে, পুরীর জগন্নাথ ধামের সঙ্গে কম্পিটিশন শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উঠল হালাল মিষ্টির প্রসঙ্গও।
আরও খবর...
'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন' শুভেন্দুর আক্রমণের পাল্টা অভিষেক
'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছেন। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, জেঠু থেকে দাদু হবে', শুভেন্দুর আক্রমণের পাল্টা জবাব অভিষেকের। 'আমি যদি না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না', মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার তারই পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।





















