TMC: রাজু ঝা খুন-কাণ্ডে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী, পাল্টা তৃণমূলও
রাজু ঝা হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করলেন
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রাজু ঝা-কে দলের কর্মী আখ্যা দিয়ে, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই ইস্যুতে কড়া জবাব দিয়েছে তৃণমূলও (TMC)। এদিকে, রাজু ঝায়ের সঙ্গে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আবদুল লতিফের প্রত্যক্ষ যোগসূত্র ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শক্তিগড়ে রাজু ঝা খুন নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের। হাওড়া-কাণ্ডে মন্তব্যের পরে রাজু ঝা খুন-কাণ্ডেও মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সরাসরি কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে।
রাজু ঝা খুনে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, 'প্রকাশ্যে বিজেপি (BJP) কর্মীকে খুন করা হল। মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন। রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটছে। এর অর্থ, মুখ্যমন্ত্রী সব দেখেও চুপ আছেন।'
শক্তিগড়ে শ্যুটআউটে রাজু ঝা খুনের তদন্তে ১২ সদস্যের সিট গঠন করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের নেতৃত্বে ১২ সদস্যের সিট গঠন হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক দল।
এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজু ঝা-এর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ এবং অধুনা তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। তা নিয়ে পাল্টা তোপ দেগেছেন বিজেপির সর্বভারতী
























