এক্সপ্লোর
(Source: ECI/ABP News)
Bolpur Hospital : ছুটির মেয়াদের পরও বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কাজে যোগ না দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক
বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু ছুটির মেয়াদের পরও কাজে যোগ না দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক। হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারী বিস্ফোরক দাবি করেছেন, তাঁকে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিত্সার জন্য পাঠিয়েছিলেন সুপার বুদ্ধদেব মুর্মু। এদিকে, বুদ্ধদেব মুর্মু ৬ অগস্ট থেকে ১০ অগস্ট পর্যন্ত ছুটিতে ছিলেন। কিন্তু ছুটির মেয়াদ শেষের পরও তিনি কাজে যোগ দেননি। হাসপাতালে তাঁর সহকর্মীরা বলছেন, অনুব্রত বিতর্কের পর যে ঝড় ওঁর ওপর দিয়ে বইছে, তার জন্যই হয়ত তিনি জয়েন করেননি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য বুদ্ধদেব মুর্মুকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলার
শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের
বাঙালি অস্মিতায় শান, BJP-র সদর দফতরে ধুতি-পাঞ্জাবি পরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আরও দেখুন




















