এক্সপ্লোর
Panchayat Election: সাতসকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা ! দেগঙ্গায় চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় সাতসকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা (Bomb)। হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরপুকুর গ্রামে তৃণমূলের (TMC) সঙ্গে সংঘর্ষে তাদের ৫ কর্মী জখম হয়েছেন বলে দাবি আইএসএফের (ISF)। গুলিও চলে বলে অভিযোগ। যদিও গুলি চলার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ (Police)। আইএসএফ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা তাঁদের লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। এত কম পুলিশ কীভাবে নিরাপত্তা সামলাবে, সেই প্রশ্ন তোলেন তাঁরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের
আরও দেখুন





















