2tor Dunia: মুর্শিদাবাদের বেলডাঙায় মাঠের মধ্যে তাজা বোমা, আতঙ্কিত গ্রামবাসীরা
সাতসকালে মুর্শিদাবাদের বেলডাঙায় মাঠের মধ্যে পড়েছিল তাজা বোমা। দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে ২০টি সকেট বোমা নিষ্ক্রিয় করে। আজ সকালে বেলডাঙার সুজাপুর-কুমারপুর পঞ্চায়েতের জালালপুর এলাকায় দুটি কন্টেনার বোঝাই বোমা উদ্ধার হয়। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায় মুড়ি-মুড়কির মতো বোমা মেলায় অশান্তি, হানাহানির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
মিড ডে মিলে ডাল-ভাত-তরকারির সঙ্গে এবার মুরগির মাংস। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে মিড ডে মিলে মুরগির মাংস, ফল। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে নতুন খাবার। মিড ডে মিলে মুরগীর মাংস, ফলের জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ রাজ্যের। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ রাজ্য সরকারের। মিড ডে মিল নিয়ে জেলা শাসকদের চিঠি দিয়ে জানিয়ে দিল সরকার।

















