এক্সপ্লোর

ISF worker: আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বস্তা ভর্তি বোমা

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব চলছে। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হল বোমা। ভাঙড়ের ধৈয়তি গ্রামে আইএসএফ (ISF) কর্মীর বাড়িতে মুরগির ঘর থেকে উদ্ধার হল বস্তা ভর্তি বোমা। রবিবার সকালে আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। তবে বস্তায় কতগুলি বোমা আছে, তা এখনও জানা যায়নি। আইএসএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের কর্মীকে ফাঁসাতেই বোমা রাখা হয়েছে। ভোটের আগে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে আইএসএফ, পাল্টা দাবি শাসকদলের। 

আজ সকালে যখন ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। সেদিনই মুর্শিদাবাদেও দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। হরিহরপাড়া ও সুতি থেকে উদ্ধার হয়েছে বোমা। আজ সকালে হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের লালনগর ঘোষপাড়া এলাকায় মাঠের মধ্যে এক ব্যাগ ভর্তি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। অন্যদিকে, সুতির লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে বাজরার খেত থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। হরিহরপাড়ার তৃণমূল ব্লক সভাপতির দাবি, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিরোধীরা এই কাজ করছে। বিজেপি বা বাম-কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। মনোনয়ন-পর্বের প্রথম দিন খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন হন। দ্বিতীয় দিনে ডোমকলে অস্ত্র নিয়ে তৃণমূল নেতার দাপাদাপি দেখা যায়। ডোমকলেই মনোনয়ন ঘিরে সিপিএম ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ছবিও দেখা যায়। তারপর সেই মুর্শিদাবাদ জেলার দুই জায়গা থেকে উদ্ধার হল বোমা। মুর্শিদাবাদের ডোমকলে সারাংপুরে বিডিও অফিসের সামনে পিস্তল নিয়ে তৃণমূল অঞ্চল সভাপতির দাপাদাপির ঘটনায় ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্ত বাসির মোল্লাকে অস্ত্র আইনে গ্রেফতার করেও হেফাজতেই চাইল না পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুতের একটিমাত্র ধারায় মামলা রুজু হয়েছে। এদিন তৃণমূল অঞ্চল সভাপতিকে বহরমপুর আদালতে তোলা হয়। গতকাল মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে ডোমকলে ধুন্ধুমার বাধে। ডোমকল বিডিও অফিসের সামনে তৃণমূল নেতার কোমরে গোঁজা পিস্তল উদ্ধার করে পুলিশ। বাম-কংগ্রেস অভিযোগ করে, বিরোধীদের মনোনয়ন আটকাতেই বিডিও অফিস ঘিরে রেখেছিল তৃণমূলের সশস্ত্র বাহিনী। তল্লাশিতে তৃণমূলের সারাংপুরের ৫ নম্বর অঞ্চলের সভাপতি বাসির মোল্লার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। 

ভিডিও জেলার

Gyanesh Kumar Row |
"Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

সেরা শিরোনাম

West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget