এক্সপ্লোর
Burdwan News: বর্ধমান শহরে ফের ২ জনের রহস্যমৃত্যু
বর্ধমান (Burdwan) শহরে ফের ২ জনের রহস্যমৃত্যু। পরিবারের দাবি, স্থানীয় হোটেল থেকে মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই ২ জন। গতকাল রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College More Hospital) তাঁদের মৃত্যু হয়। মৃত দু’ জনই খাগড়াগড়ের বাসিন্দা। এ নিয়ে গত তিনদিনে ৮ জনের রহস্যমৃত্যু হল।ইতিমধ্যেই জিটি রোডে কলেজ মোড় এলাকার তারা মা হোটেলের মালিক গণেশ পাসোয়ানের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে বর্ধমান থানার পুলিশ। পাশাপাশি, জেলা আবগারি দফতরও বেআইনি মদ বিক্রির অভিযোগে মামলা দায়ের করেছে। এর আগে জেলা আবগারি দফতর দুটি হোটেল থেকে মদের নমুনা সংগ্রহ করে।
জেলার
কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
আরও দেখুন






















