এক্সপ্লোর

CBI: গরুপাচার মামলায় এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

গরুপাচার মামলায় এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ সিবিআই-এর, একাধিককে তলব
 
গরুপাচার মামলায় BSF-এর পর এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রে খবর, গত তিনদিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই।
 
সূত্রের খবর, মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় যাঁরা কর্মরত ছিলেন, মূলত তাঁদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সীমান্ত দিয়েই বাংলাদেশে বেশিরভাগ গরু পাচার হয়েছে বলে অভিযোগ। গরুপাচার মামলায় এর আগে BSF-এর আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয় CISF-এর আধিকারিকদের। এবার আরও এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের নজরে।
 
কীভাবে গরু পাচার হত? কোন রুটে পাচার হত গরু? কীভাবে চলত এই চোরা কারবার? এর আগে চার্জশিটে তা বিস্তারিতভাবে তুলে ধরেছে ED। ইডি-র চার্জশিট অনুযায়ী, স্থানীয়-পুলিশ প্রশাসনের মদতে এবং BSF-এর যোগসাজশে বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচার হত গরু। চার্জশিটে দাবি করা হয়েছিল, ২০১৫ সাল থেকে কাস্টমসের নিলাম করা গরু কিনে নিতেন এনামুল হক এবং তাঁর দলবল।
 
লালগোলা, ডোমকল, জঙ্গিপুরের পাশাপাশি ঔরঙ্গাবাদের কাস্টমস অফিস থেকে গরু কেনা হত। এর পাশাপাশি ইলামবাজার, পাইকর, সাগরদিঘি-সহ বিভিন্ন পশুহাট থেকে কেনা হত গরু। ED-র চার্জশিটে বলা হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর দিনাজপুরের পশু হাট থেকেও গরু কিনত এনামুল এবং তাঁর দলবল। চার্জশিটে আরও দাবি করা হয়েছে, বীরভূমের ইলামবাজারের পশুহাট থেকে গরু কেনার দায়িত্ব ছিল আব্দুল লতিফ ওরফে হিঙ্গলের ওপর। শুধু গরু কেনাই নয়, গরু নিয়ে যাওয়ার দায়িত্বও ছিল তাঁর উপরেই।
 
 
বীরভূম থেকে লরিতে করে গরু পাঠানো হত মুর্শিদাবাদের ওমরপুরের 'সোনার বাংলা' অফিসে। এই 'সোনার বাংলা'র মালিক এনামুল হক। এছাড়াও, মুর্শিদাবাদের JHM ব্রাদার্সের অফিসেও গরু পাঠানো হত। এটাই ছিল গরু পাচারের সেন্টার। একেবারে ভারত-বাংলাদেশ সীমান্তে অফিস 'সোনার বাংলা'র। এই অফিসটি দেখভাল করতেন, পিন্টু হাজি ওরফে হুমায়ুন কবি। এই সিন্ডিকেটের সব চালক, যাঁরা গরু ভর্তি ট্রাক আনতেন, তাঁদের একটি 'প্যাড' অর্থাৎ টোকেন দেওয়া হত। যেটা দেখলে স্থানীয় পুলিশ-প্রশাসন কিছু করত না।
 
কোন বর্ডার আউটপোস্টে যেতে হবে, মুর্শিদাবাদের নিমতিতা, খান্ডুয়া নাকি গিরিয়া? তা প্রত্যেক ট্রাক চালককে 'সোনার বাংলা' অফিস থেকে বলে দেওয়া হত। এরপর, স্থানীয় রাখালরা গরুগুলিকে বাংলাদেশে পাঠিয়ে দিত। আর, BSF-এর অফিসারদের ম্যানেজ করত এনামুল ও তার সঙ্গীরা। গরুপাচার মামলায়, CBI-এর চার্জশিটেও নাম ছিল আব্দুল লতিফের।

ভিডিও জেলার

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

সেরা শিরোনাম

News Live Updates: প্রার্থী-বিক্ষোভের মধ্যেই রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন
প্রার্থী-বিক্ষোভের মধ্যেই রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন
BJP Worker Killed : ভয়ঙ্কর ঘটনা ! ভোটের আগেই বাড়ি থেকে ডেকে 'খুন' বিজেপি কর্মী ! কে ঘটাল এই ঘটনা?
ভয়ঙ্কর ঘটনা ! ভোটের আগেই বাড়ি থেকে ডেকে 'খুন' বিজেপি কর্মী ! কে ঘটাল এই ঘটনা?
Atin Ghosh : 'অভয়ার ঘটনার কোনও প্রভাব পড়বে না', কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থাকবে অতীন ঘোষের হাতে ?
'অভয়ার ঘটনার কোনও প্রভাব পড়বে না', কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্র থাকবে অতীন ঘোষের হাতে ?
Suvendu Adhikari: বিজেপি-র সদস্য়তা গ্রহণ করেছেন অভয়ার মা-বাবা, জানালেন শুভেন্দু, টিকিট দেবে দল? বললেন…
বিজেপি-র সদস্য়তা গ্রহণ করেছেন অভয়ার মা-বাবা, জানালেন শুভেন্দু, টিকিট দেবে দল? বললেন…
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Fitness : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
শেয়ার বাজারে হাহাকার ! একদিনেই উধাও ১৪ লাখ কোটি টাকা, সব বেচে দেবেন ?
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
Embed widget