Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
ABP Ananda LIVE : ঘূর্ণিঝড় 'আকভান'-এর জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টি-মেঘ। প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা। আজ শোভাযাত্রার কথা থাকলেও, তা হবে আগামী রবিবার। রবিবার সন্ধে ৬টা থেকে এই আলোক-শোভাযাত্রা হবে। জানিয়েছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজো কমিটি।
আরও খবর...
মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিল CID
মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিল CID । বাজারমূল্যের থেকে অনেক কম টাকায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে শামিমের বিরুদ্ধে । সেই ঘটনায় প্রতারণা, তোলাবজি, জালিয়াতির অভিযোগে মামলা হয় ডায়মন্ড হারবার থানায় এই মামলার তদন্তভার নিয়েছে CID.
আরও খবর...
তৃণমূল আমলের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR দায়ের
তৃণমূল আমলের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR দায়ের । যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় জিরো FIR । জিরো FIR দায়ের হয়েছে বাগুইআটি থানায় । ৩ জন মহিলা অভিযোগ দায়ের করেছিলেন ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে।





















