এক্সপ্লোর
Panchayat Election: আজ ক্যানিং-এ মনোনয়ন পর্বের শেষ দিনে অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন | ABP Ananda LIVE
তৃণমূলের মনোনয়ন-অপারেশনে গতকাল বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং ১ নম্বর ব্লক। গুলিবিদ্ধ হন ২ জন। আহত হন ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস। আজ মনোনয়ন পর্বের শেষ দিনে অশান্তি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। মোতায়েন রয়েছে র্যাফ। মনোনয়ন কেন্দ্রের চারপাশ পুলিশে ছয়লাপ। মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে গাড়ি আটকে দেওয়া হচ্ছে। জমায়েত দেখলেই হঠিয়ে দিচ্ছেন পুলিশ কর্মীরা।
জেলার
'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার
আরও দেখুন






















