CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা । সকালে মিন্টো পার্কে ভগৎ সিংয়ের জন্মদিন উপলক্ষে ছিল বামেদের কর্মসূচি । কর্মসূচিতে হাজির ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিমরা । তারপর সকাল ১০ নাগাদ ওই মিন্টো পার্কেই ছিল কলকাতা পুরসভার কর্মসূচি । বামেদের কর্মসূচি শেষের পর, তাদের পতাকা খুলে নিয়ে যেতে বলা হয় বলে অভিযোগ । পতাকা খোলা নিয়ে বামেদের সঙ্গে তর্ক বাধে পুলিশের । শেষ পর্যন্ত পতাকা না খুলে মিন্টো পার্ক থেকে বেরিয়ে যায় পুলিশ । বামেরা পতাকা না খোলায়, কর্মসূচি পালন না করে মিন্টো পার্ক থেকে বেরিয়ে যান পুরসভার আধিকারিকরাও
আরও খবর...
উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল? আগামী বছরের ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না জোড়াফুলকে? পুজোর পরেই পুরভোটের সম্ভাবনা, প্রতীক নিয়ে ধাক্কা মমতা তৃণমূলের । জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে ৪ মাস সময় দিল সুপ্রিম কোর্ট । অতিরিক্ত নথি ও তথ্য জমা দেওয়ার জন্য সব পক্ষকে ১ মাস সময় দিল সর্বোচ্চ আদালত
চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ । করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা । যে সংস্থার মাধ্যমে নিয়োগ, সেই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আগামী ৯ অক্টোবর" । তারপর নতুন টেন্ডার হবে, তখন চাকরি থাকবে না কারও, এই আশঙ্কায় পথে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা
৩ হাজার ৭১৯ জন শিক্ষক-শিক্ষিকা চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে






















