এক্সপ্লোর
Durgapur: বিজেপি পার্টি অফিসে ভাঙচুর, ভেঙে দেওয়া হল পাঁচিল | ABP Ananda LIVE
দুর্গাপুরে (Durgapur) নির্মীয়মাণ বিজেপি (BJP) পার্টি অফিসে (Party Office) ভাঙচুর। রাতে ভেঙে দেওয়া হল পাঁচিল। অভিযোগের আঙুল তৃণমূলের (TMC) দিকে। প্রতিবাদে সকালে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, একুশের বিধানসভা ভোটের ফল বেরোনোর পর, দুর্গাপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তাদের পার্টি অফিস ভেঙে দেয় তৃণমূল কর্মীরা। সম্প্রতি পার্টি অফিস পুনর্নির্মাণের কাজ শুরু করে বিজেপি। তাদের অভিযোগ, নির্মীয়মাণ পাঁচিল ভাঙার আগে আশেপাশের এলাকায় সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়। দুর্গাপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
জেলার
কাটোয়া কলেজের স্ট্রং রুম পাহারায় BJP প্রার্থী
‘ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কয়েকজন লোক...’, কোন প্রসঙ্গ তুলে ধরলেন TMC নেতা Kunal Ghosh?
২ মিনিট স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ পূর্বস্থলী দক্ষিণের TMC প্রার্থীর
"উনি এখানে থাকতেন", মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ওরা চোর, চোরই থাকবে...', তৃণমূলকে আক্রমণ BJP নেতা Sajal Ghosh এর
আরও দেখুন



















