Suvendu Adhikari : করম পুজোয় কুড়মিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর | ABP Ananda
পুরুলিয়ায় করম পুজো উপলক্ষে মহাসম্মেলনে উপস্থিত হয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কুড়মি সমাজের ওপর থেকে সব মামলা প্রত্যাহার করা হবে বলে আশ্বাস দিলেন তিনি।
আরও পড়ুন - সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন,'তৃণমূলের বিরোধিতা তো করতেই হবে। আমার দল এখন ভাল কাজ করছে। প্রতীক নিয়ে যা যা করছে, বাচ্চারা যারা ক্লাব পরিচালনা করে, তারাও এর চেয়ে বেটার ম্যানেজমেন্ট করে। আগামী দিনের কথা আমি বলতে পারব না ওইভাবে। কিন্তু ঘুরে দাঁড়ানো... মমতা যে জায়গায় ছিল, সেই জায়গায় ফিরে যাওয়া অসম্ভব। অসম্ভবের পরে যদি কিছু থাকে, সেই জায়গায় দাঁড় করাবে। পার্টি চলার একটা নিয়ম আছে। নিয়ম না মেনে ইচ্ছে মতো যা যা বলে, বাক্য সেখানে গন্ডগোলের বাক্য। কী করে সেখানে হবে? নিজের দলের লোককে তাড়াচ্ছে এবং বিনা কারণে। এই সব করেছে বলেই তো আজ এখানে আছে। অনেক সময় পেয়েছিল সতর্ক হওয়ার।'






















