CM Suvendu Adhikari : ''প্রধানমন্ত্রীর জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস'', বললেন মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর। ''১৭ সেপ্টেম্বর সেবা সংকল্প অভিযান হবে''। ''পড়ুয়াদের জন্য স্বপ্নের ভারত তৈরি হচ্ছে''। ''বিভিন্ন জায়গায় সাইকেল ও বাইক মিছিল''। ''প্রধানমন্ত্রীর জন্মদিনে ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস''। ''গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালানো হবে, সরকারি দফতরের জ্বলবে প্রদীপ''। ''সরকারি দফতর, ঐতিহ্যশালী দফতরে প্রদীপ সাজানোর কর্মসূচি''। ''১০৮ মিটারের ভারত মণ্ডল তৈরি হবে,নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মসূচি পালন হবে''।
আরও পড়ুন...
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়
কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। ভোর ৪টে থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মায়ের মন্দিরের দরজা। দুপুরে ১ঘন্টার জন্য বন্ধ ছিল মন্দিরের দরজা। দুপুরের খাবারে ছিল খিচুড়ি, সাদা অন্ন, বলিদানের মাংস, সোল মাছ পোড়া, সহ রাজকীয় ভোগ। সন্ধ্যায় শুরু হবে মায়ের সন্ধ্যারতি। তারাপীঠের পাশাপাশি ভিড় কঙ্কালীতলায়। ভোর থেকে ভক্তদের ভিড়। কোপাই নদীর তীরে সারাদিন ধরে চলছে পুজো। মা কঙ্কালিকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। মা-কে নিবেদন করা হয় ১১ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে প্রস্তুত বিশেষ ভোগ। সন্ধেয় হবে বিশেষ মহা আরতি, আর মধ্যরাত্রে হবে মহাযজ্ঞ। শাস্ত্রীয় ও তন্ত্র সাধনার নিয়ম মেনে গভীর রাতে কঙ্কালীতলা মহাশ্মশানে সমবেত হয় সাধু-সন্ন্যাসীরা।





















