Suvendu Adhikari: "নিয়ম মেনে সব পক্ষের কথা শুনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়েছে": মুখ্যমন্ত্রী
ABP Ananda LIVE : "নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, নিয়ম মেনে সব পক্ষের কথা শুনে, বিজেপির কোনও ভূমিকা নেই, অতি দর্পে হত লঙ্কা, দম্ভ যার হবে চূর্ণ করবে ভগবান", তৃণমূলের ২ শিবিরে প্রতীক বিতর্কে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আরও খবর...
রইল না মমতার হাতেও, তৃণমূলের আদি প্রতীক পেল না ঋতব্রত শিবিরও। রাজ্যে উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক-সংঘাতে নয়া মোড়। টানটান স্নায়ুযুদ্ধের শেষে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল, তৃণমূলের 'জোড়াফুল' প্রতীক আপাতত ফ্রিজ করা হল। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র — নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। সব পক্ষই তার জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। মনোনয়নও জমা দিয়েছে। কিন্তু সব পক্ষ যখন নির্বাচনী প্রচারকাজে ব্যস্ত। তৃণমূলের দুই গোষ্ঠী জর্জরিত প্রতীক-টানাপোড়েনে। এই আবহেই বৃহস্পতিবার কমিশন জানিয়ে দিল, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও আপাতত কোনও পক্ষই ব্যবহার করতে পারবে না। দুই শিবিরকে নিজেদের জন্য আলাদা নাম বেছে নিতে হবে। চাইলে সেই নামের সঙ্গে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর সম্পর্কের উল্লেখ রাখা যাবে। পাশাপাশি, ব্য়বহার করা যাবে না 'জোড়াফুল' প্রতীক। দুই পক্ষকেই উপনির্বাচনের জন্য কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে আলাদা আলাদা প্রতীক বেছে নিতে হবে। এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে পরে।






















