CM Suvendu Adhikari: "নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর | Nandigram
CM Suvendu Adhikari: ফের নন্দীগ্রাম ফাইল খোলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। "নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না। তৎকালীন সিপিএম সরকারের সঙ্গে নন্দীগ্রামের মানুষের লড়াই ছিল। এরা বিচার পায়নি, FIR করলে নতুন করে কেস ওপেন করে ব্যবস্থা নেব। বাইরে থেকে কালো পোশাক পরে সংগঠিতভাবে এসেছিল", আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বললেন মুখ্য়মন্ত্রী।
নন্দীগ্রামে জমি আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। "ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। সিপিএমের নির্মম অত্যাচারে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই", সোশাল সাইটে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় বর্তমান মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। ব্যক্তিগত জীবনে উনি খুব সৎ ছিলেন। কিন্তু সিপিএম দলটা খারাপ ছিল। নন্দীগ্রামের অনুষ্ঠানে মন্তব্য শুভেন্দু অধিকারীর।






















