CPM: সিপিএমকে হাওড়ায় মিছিলের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার
'রাজনৈতিক দলগুলির শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং করার অধিকার আছে', সিপিএমকে হাওড়ায় মিছিলের অনুমতি দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার। 'হাওড়ার স্পর্শকাতর এলাকায় মিছিল হওয়ায় ভেবেচিন্তে স্লোগান বাছতে হবে'। 'কোনও মাইক মিছিলে ব্যবহার করা যাবে না'। 'তবে হাওড়া ময়দানের সভায় মাইক ব্যবহার করা যাবে', জানালেন বিচারপতি। 'চওড়া বস্তি, মল্লিক ফটক, ফাজির বস্তি এলাকায় কোনও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না'। 'আজ বিকেল চারটে থেকে এক ঘন্টা মিছিলের অনুমতি, পরে সভা', নির্দেশ বিচারপতির। '১৮ মে হাওড়ার কাজিপাড়া থেকে ময়দান পর্যন্ত মিছিলের পর সভার আবেদন জানানো হয়', আদালতে আবেদন সিপিএমের তরফে। 'আবেদন বাতিল করা হয় গোয়েন্দা দফতরের রিপোর্ট দেখিয়ে'। আদালতে আবেদন সিপিএমের তরফে। 'বেশ কিছু স্পর্শকাতর এলাকার মধ্যে দিতে মিছিল যাওয়ার কথা', আদালতে আবেদন রাজ্যের। 'আমরা ওই এলাকাগুলির বাইরে মিছিল করার আবেদন করছি', আদালতে আবেদন রাজ্যের। 'মিছিল থেকে কোনও ইন্ধন না থাকলেও বাইরে থেকে উস্কানি দিয়ে গোলমাল হলে তখন কি হবে?, আদালতে আবেদন রাজ্যের।
























