CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। "এটা জমি সংক্রান্ত মামলা, বিচারপতি সৌগত ভট্টাচার্যর বিচার্য বিষয় নয়", পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। "হিন্দু জাগরণ মঞ্চের স্টলের অনুমতি ছিল কিনা খতিয়ে দেখবে পুলিশ", যদি অনুমতি না থাকে তাহলে স্টল সরিয়ে দিতে পদক্ষেপ করবে পুলিশ, নির্দেশ প্রধান বিচারপতির। ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের সর্বত্র আমাদের স্টল আক্রান্ত হচ্ছে, সওয়াল সিপিএম-এর। সব তথ্য না জানিয়ে সিপিএম আদালতকে বিপথে চালিত করেছে, সওয়াল রাজ্যের। পার্টি অফিসের ভেতরে বসে কেন বই বিক্রি করছেন না ? সিপিএম-কে প্রশ্ন প্রধান বিচারপতির। "রাস্তা দখল করছি না, আমাদের অফিসের সামনে টেবিল রেখে বই বিক্রির অনুমতি দেওয়া হোক", একটা আলো আর পাখার ব্যবস্থা করতে দিন,সম্ভব হলে মাথার ওপর একটা ছাতা, সওয়াল সিপিএম-এর। দোতলায় আপনাদের অফিসের ভেতর বই বিক্রি করুন, মন্তব্য প্রধান বিচারপতির। সিপিএম স্টল করার জন্য কোনও অনুমতি নেয়নি, সওয়াল রাজ্যের। আপনারা কি অনুমতি নিয়েছেন ? সিপিএম-কে প্রশ্ন প্রধান বিচারপতির। না, আমরা SDO কে জানিয়েছিলাম, উত্তর সিপিএম-এর।






















