Debjit Sarkar: "এতদিন যে পলিটিকাল ইমিউনিটি পেয়ে এসেছেন, সেটা ওনার আর নেই", মমতাকে নিশানা| #abpananda
ABP Ananda LIVE : ১৩ বছরের পুরনো মামলায় মমতার বাড়িতে দিল্লি পুলিশ। ২০১৩ সালে পার্লামেন্ট স্ট্রিট থানার মামলায় নোটিস। তৃণমূল নেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় আধিকারিকরা। এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, 'নোটিসটা এতদিন পরে কেন দেওয়া হয়েছে তা নিয়ে কথা উঠতে পারে। কিন্তু নোটিসটা কেন দেওয়া হয়েছে তা নিয়ে কোনওদিন কোনও কথা উঠবে না। তার কারণ একটি মামলা হয়েছে। দিল্লি পুলিশ সেই মামলার বোধহয় দেখাশোনা করছে এবং সেখান থেকে তারা নোটিস পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা যিনিই হোন না কেন, ভারতের আইনের চোখে তো সকলের সমান হওয়া উচিত। সমস্ত নাগরিকের সমান অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে পলিটিকাল ইমিউনিটি পেয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা ওনার আর নেই। স্বভাবিকভাবেই ওনাকে যে নোটিস দেওয়া হয়েছে, সেটাকে ওনাকে এক্সিকিউট করতে হবে, ওনাকে পৌঁছতে হবে। তার যদি অন্যথা করেন তাহলে অন্যরকম ব্যবস্থা হবে সেটা আইনে লেখা আছে। বাকি মমতা জানেন।' অন্যদিকে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এই ঘটনা প্রসঙ্গে বলছেন, 'ঘটনা যে ২০১৩- তে ঘটেছে, একজন মুখ্যমন্ত্রীর উপ আক্রমণ, তা নিয়ে চিঠি দিতে ওদের ১৩ বছর লাগল। এর মধ্যে ঋতব্রত গিয়ে নিশ্চয় তদ্বির করেছে, যাতে ওকে কোনও শাস্তি না দেওয়া হয়, ওর বিরুদ্ধে কোনও মামলা না করা হয়। এখন তো পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। কিন্তু আমরা চাইব যে এই মামলাটা এগোক।'






















