এক্সপ্লোর
Howrah News: ফের হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুন, ভস্মীভূত জুটমিলের একাংশ | ABP Ananda Live
Howrah Fire: ফের হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত জুটমিলের একাংশ। আজ ভোর পৌনে ৫টা নাগাদ ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লাগে। প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে গুদাম। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে ১০ অক্টোবর, এই ফোরশোর রোডেই বিধংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩টি কারখানা ও একটি গুদাম। ওই দিন খোদ দমকলমন্ত্রী সুজিত বসুই অভিযোগ করেন, ফোরশোর রোডে অনেক কারখানা বা গুদামেরই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। একের পর এক আগুন লাগার ঘটনা এবার প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে।
জেলার
'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের
কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম
জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
"একাধিক দলের একাধিক বড় বড় সব নেতার...", টুলু মণ্ডল প্রসঙ্গে কী বললেন Kunal Ghosh?
"এই সরকাররা তো কখনও মুক্তচিন্তার পক্ষে থাকে না", চিন্ময়কৃষ্ণ প্রসঙ্গে তসলিমা নাসরিন
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















