এক্সপ্লোর

BJP News : 'টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন', BJP জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার

ABP Ananda LIVE : বিজেপিতে ফের কোন্দল কাঁটা? জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। ঢাকুরিয়ায় বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার।বিজেপি নেতাদের বিরুদ্ধে বিজেপি কর্মীদের নামে পোস্টার ।'টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন'।'যোগাযোগ করুন জেলার সভাপতি ও জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে'।দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে পোস্টার।

টাকা ও উৎকোচের বিনিময়ে দলে পদ বিলির অভিযোগ বিজেপিতেও। সাংগঠনিক জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পোস্টার পড়ল খাস পার্টি অফিসের সামনে! ঢাকুরিয়ায় রয়েছে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়। তার সামনেই বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে বিজেপি কর্মীদের নামে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও জেলার সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং-এর ছবি দেওয়া পোস্টারে লেখা হয়েছে, 'টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। যোগাযোগ করুন জেলার সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে।' দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে দেওয়া হয়েছে পোস্টার। সম্প্রতি রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। ১৭টি জেলায় দায়িত্ব বদল করা হলেও, যে ৮ জনকে পুরনো পদে বহাল রাখা হয়েছে, তাঁদের একজন হলেন অনুপম ভট্টাচার্য। যদিও দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির দাবি, পুরোটাই তৃণমূলের চক্রান্ত। জেলা সাধারণ সম্পাদকের কোনও বক্তব্য মেলেনি। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

ভিডিও জেলার

West Bengal Election 2026: খানাকুলে হাতাহাতি থামাতে ময়দানে নামল Central Force
খানাকুলে হাতাহাতি থামাতে ময়দানে নামল Central Force
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

GhantaKhanek Sange Suman ( ২৮.০৪.২৬) পর্ব ২ | রাজ্যে সক্রিয় NIA, যেখানে-যেখানে বোমা উদ্ধার, সেই এলাকাতেই পৌঁছল NIA | ABP Ananda LIVE
West Bengal Election 2026: খানাকুলে হাতাহাতি থামাতে ময়দানে নামল Central Force
West Bengal Election 2026: একই বুথে প্রায় সামনাসামনি Mamata Banerjee, Suvendu Adhikari, কী ঘটল?
GhantaKhanek Sange Suman(২৮.০৪.২৬) পর্ব ১:চর্চায় যোগীরাজ্যের দাবাং IPS, পাল্টা হুঁশিয়ারি জাহাঙ্গিরের
Minakha News | তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, মিনাখাঁয় উত্তেজনা | ABP Ananda LIVE

সেরা শিরোনাম

Election Day Violence Live News: 'গতকাল রাতে পশ্চিমবঙ্গ জুড়ে অত্যাচার করেছে', ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
'গতকাল রাতে পশ্চিমবঙ্গ জুড়ে অত্যাচার করেছে', ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal Election 2026: EVM-এ লাগানো টেপ ! একই অভিযোগ ২ জায়গায়, রিপোর্ট তলব কমিশনের
EVM-এ লাগানো টেপ ! একই অভিযোগ ২ জায়গায়, রিপোর্ট তলব কমিশনের
Mamata Banerjee: ভোট দিতে এসে ক্ষোভে ফেটে পড়লেন মমতা,
Mamata Banerjee: ভোট দিতে এসে ক্ষোভে ফেটে পড়লেন মমতা, "আমি এরকম কখনও দেখিনি.." !
Bengal Election 2026 Phase 2 polling live updates: উত্তর দমদমে বিজেপি কর্মীকে ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
উত্তর দমদমে বিজেপি কর্মীকে ব্লেড দিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget