Death: দুর্গাপুরে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু
দুর্গাপুরে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু। বাড়ি থেকে উদ্ধার হল দম্পতি ও তাঁদের দুই সন্তানের নিথর দেহ। দুর্গাপুর শহরের কুনুরিয়াডাঙার বাসিন্দা জমি ব্যবসায়ী অমিত মণ্ডল। আজ সকালে বাড়ি থেকে বছর পঁয়ত্রিশের অমিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিছানায় পড়েছিল স্ত্রী রূপা এবং ৭ ও ৩ বছরের দুই ছেলেমেয়ের মৃতদেহ। রূপা স্কুল শিক্ষিকা ছিলেন। স্থানীয়
বাসিন্দারা জানিয়েছেন, অমিতের মামারবাড়ির সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল। স্ত্রী, সন্তানদের খুন করে ওই ব্যবসায়ী
আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ প্রতিবেশীদের। মৃত ব্যবসায়ীর মাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্গাপুর থানার পুলিশ। (Police)
দুর্গাপুরে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু
বাড়ি থেকে উদ্ধার দম্পতি ও দুই সন্তানের নিথর দেহ
ঘর থেকে উদ্ধার জমি ব্যবসায়ী অমিত মণ্ডলের ঝুলন্ত দেহ
বিছানায় পড়েছিল স্কুল শিক্ষিকা স্ত্রী এবং ৭ ও ৩ বছরের দুই ছেলেমেয়ের মৃতদেহ
স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মঘআতী হয়েছেন ব্যবসায়ী, সন্দেহ প্রতিবেশীদের
মৃত ব্যবসায়ীর মাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্গাপুর থানার পুলিশ




















