Duttapukur Case Update: এলাকারই এক ইলেকট্রিশিয়ান! তৃণমূলের প্রাক্তন প্রধানের মাকে খুনের কিনারা পুলিশের
দত্তপুকুরে তৃণমূলের প্রাক্তন প্রধানের মাকে খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার এলাকারই বাসিন্দা এক ইলেকট্রিশিয়ান। ধৃতের নাম অনুপ দাস। অভিযুক্তকে গ্রেফতারের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, খুনের পর এলাকাতেই কাজ করেছে ওই ইলেকট্রিশিয়ান। শুধু তাই নয়, প্রৌঢ়াকে খুনের পর তাঁর মোবাইল ফোন হাতিয়ে নিয়ে, ওই ফোন থেকেই দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান তৃণমূল সদস্যাকে মেসেজ করে লক্ষাধিক টাকা দাবি করে। পুলিশের দাবি, ইলেকট্রিকের কাজ করতে কোনও বাড়িতে গেলে চুরির উদ্দেশ্যে সেখানে রেকি করত ওই যুবক। এর আগে ধরা না পড়লেও, প্রাক্তন প্রধানের মাকে খুনের পর প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২৩ সেপ্টেম্বর, মেয়ের শ্বশুরবাড়িতে খুন হন ৫৫ বছরের বেবিরানি সর্দার।






















