এক্সপ্লোর

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?

একের পর এক চেম্বার। যেন মিনি হাসপাতাল।  কোনও চেম্বারে দরজার ওপরে লেখা 'ইএনটি', কোনওটার দরজার ওপরে লেখা 'ডার্মাটোলজি', কোনওটায় লেখা 'গ্যাসট্রোএন্ট্রোলজি',কোনও চেম্বারে দরজার ওপরে আবার লেখা 'অর্থোপেডিক'। রয়েছে অ্যান্টি চেম্বারও।  যে কোনও সরকারি হাসপাতালের অন্দরসজ্জাকে হার মানিয়ে দিতে পারে সাজানো গোছানো সেবাশ্রয়-২ ক্যাম্প। আর যত কাণ্ডের সূত্রপাত এখান থেকেই। সেবাশ্রয়-২ ক্যাম্পের এই চেম্বারগুলিতেই বসতেন বিভিন্ন বিভাগের চিকিৎসকরা। প্রেসক্রাইব করতেন ওষুধ, ইনজেকশন। কিন্তু কী দেখে প্রেসক্রাইব করতেন? 

এ যেন চিকিৎসা-সহায়িকা! দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ! রোগ সারলে ভাল, আর না সারলে? ভরসা ভগবান।  দুটি পাতা রয়েছে। দুটি পাতায় রোগীদের কী কী ওষুধ দিতে হবে তার বিবরণ লেখা আছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন ওনলি ফর মেডিক্যাল ক্যাম্প। পরের পাতায় রয়েছে মডেল ক্যাম্পে কী কী ওষুধ আছে।অর্থাৎ রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কী কী ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কী কী ওষুধ দিতে হবে, স্কিনের সমস্যা নিয়ে এলে কী কী কী ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়। ওষুধের ম্যানুয়ালে আছে আরও চমক!

ওষুধের নাম তো বটেই... স্পষ্ট উল্লেখ করা আছে তার ডোজও! অর্থাৎ দিনে ক'বার খেতে হবে, তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। শুধু ফলতার সেবাশ্রয় ২ এর ক্যাম্পে ইএনটি-র চেম্বারেই যে এমন সহায়িকা এখনও পড়ে আছে তা নয়। একই জিনিস, অর্থাৎ ডাক্তারির ম্যানুয়াল পড়ে আছে অন্যান্য চেম্বারেও। 

দক্ষিণ ২৪ পরগনার সরিষার বাসিন্দা সরিফা খাতুন। কোমর ও ঘাড়ে ব্যথা নিয়ে গেছিলেন সরিষার সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ, সেখানকার চিকিৎসকের দেওয়া ওষুধ কাজ করেনি। সরিষারই আরেক বাসিন্দা শাবানা পারভিন। মাথা ঘোরার সমস্যা নিয়ে পীড়তলা ক্যাম্পে গেছিলেন তিনি।  কিন্তু অভিজ্ঞতা একেবারেই ভাল ছিল না বলে দাবি করেছেন তিনি। 

সেবাশ্রয়ে কারা চিকিৎসা করতেন? তাঁরা সকলে কি আদৌ চিকিৎসক? এই প্রশ্ন যখন উঠতে শুরু করে, তখন নিজে মুখেই চাঞ্চল্যকর দাবি করেছিলেন সেবাশ্রয়ে অংশ নেওয়া এক ইন্টার্ন। দাবি করেছিলেন, দৈনিক মোটা টাকা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা শংসাপত্রের টোপ দিয়ে ইন্টার্ন থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে যাওয়া হত সেবাশ্রয় ক্যাম্পে। 

আর এবার সেবাশ্রয়-২ এর ক্যাম্পের এই ছবিতে, সেই দাবিই আরও প্রকট হল। এই ক্যাম্পেরই হেল্প ডেস্কে এখনও পড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন। এরই সঙ্গে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। কখনও ভুল চিকিৎসায় হাত বাদ, কখনও পা বাদ। সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেল ডাক্তারির ম্যানুয়াল। 

ভিডিও জেলার

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ভিডিও

Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Advertisement

সেরা শিরোনাম

CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget