এক্সপ্লোর
Kolkata Fire: মেটিয়াবুরুজে সম্রাট এসি মার্কেটে অগ্নিকাণ্ড, দুটি দোকান পুরোপুরি ভস্মীভূত। ABP Ananda Live
মেটিয়াবুরুজে সম্রাট এসি মার্কেটে অগ্নিকাণ্ড। দুটি দোকান পুরোপুরি ভস্মীভূত। ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি দোকান। ভোর পৌনে ৫টা নাগাদ তিনতলা এসি মার্কেটের একতলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা একতলা। গলগল করে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অবশেষে দমকলের ৫টি ইঞ্জিনের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
জেলার
প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















