এক্সপ্লোর
West Midnapore: কেশপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বিজেপি নেতার বাড়ি, কাঠগড়ায় TMC
কেশপুরের মহিষদা গ্রামে বিজেপির বুথ সভাপতির বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুড়ে ছাই মাটির দোতলা বাড়ি। মহিষদা গ্রামেই তৃণমূল সাংসদ দেব অধিকারীর পৈত্রিক ভিটে। গতকাল রাতে এই গ্রামেই বিজেপির বুথ সভাপতি উত্তম নায়েকের বাড়িতে আগুন লেগে যায়। কোনওরকমে পালিয়ে বাঁচেন বিজেপি নেতা ও তাঁর পরিবারের সদস্যরা। ঘণ্টা তিনেকের চেষ্টায় স্থানীয়রা আগুন নেভাতে পারলেও, বাড়িটি পুরো পুড়ে যায়। রাতেই ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ। বিজেপির অভিযোগ, অগ্নিকাণ্ডের নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
জেলার
শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















