Firhad Hakim on Basanti Blast: 'বোমা বানানোর মশলা জোগাচ্ছে বিজেপি', বাসন্তীর ঘটনায় প্রতিক্রিয়া ফিরহাদের। ABP AnandaLive
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের দাবি, রবিবার এলাকায় যুব তৃণমূলের সভা রয়েছে। সভা বানচাল করতেই তৃণমূল প্রধানের অনুগামীদের নেতৃত্বে বোমা বাঁধা হচ্ছিল। যদিও দলীয় সদস্যের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের প্রধান। গতকাল দুপুরে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে গুরুতর জখম হন ৪ জন। এদের মধ্যে ৩ জন এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।




















