এক্সপ্লোর
Nadia: জয়ী বিজেপি প্রার্থীর বাড়ির পিছন থেকে উদ্ধার তাজা বোমা
নদিয়ার ভীমপুরের গোবিন্দপুরে জয়ী বিজেপি প্রার্থীর বাড়ির পিছন থেকে উদ্ধার হল তাজা বোমা। পঞ্চায়েত ভোটের প্রায় তিন সপ্তাহ পর বোমা উদ্ধারে চাঞ্চল্য। ভীমপুর গ্রাম পঞ্চায়েতের ১৭৪ নম্বর আসনে তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী ভক্ত বিশ্বাস। আজ সকালে তাঁর বাড়ির পিছনে কলাবাগানে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়ে বিজেপি পঞ্চায়েত সদস্যের পরিবার, তাঁরাই থানায় খবর দেন। ভীমপুর থানার পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে। সামনেই পঞ্চায়েত বোর্ড গঠন, ভয় দেখানোর জন্য বোমা রাখা হয়েছে, অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
"বিদেশ যাওয়ার পিছনে, কোন অভিসন্ধি লুকিয়ে?' অভিষেককে নিশানা করে প্রশ্ন সন্দীপন সাহার
বিদেশ যেতে মরিয়া অভিষেকের বিরুদ্ধে পরপর বিস্ফোরক মন্তব্য মদন মিত্রর
'আপনার বিরুদ্ধে ষোলোটা মামলা বিচারাধীন',অভিষেকের মামলা প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের
চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















