Gobardanga News: গোবরডাঙা পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের। ABP Ananda Live
ABP Ananda LIVE : গোবরডাঙা পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ মোট ১৪ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা । শুক্রবার ৪, আজ আরও ১০জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ। ব্যক্তিগত কারণে ইস্তফা, দাবি পদত্যাগী তৃণমূল কাউন্সিলরদের। 'আমরা ঠিকঠাক পরিষেবা দিতেও পারছিলাম না' । পুর পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই কারণেই পদত্যাগ, দাবি চেয়ারম্যানের।
৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকের মনোনয়ন পেশ
৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভায় মনোনয়ন পেশ। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকের মনোনয়ন পেশ। মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে মনোনয়ন পেশে উপস্থিত মুখ্যমন্ত্রী-সহ গোটা মন্ত্রিসভা। মনোনয়ন পেশের আগেই হাজির বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সবাইকে নিয়ে এই বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যে আছি, প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। বর্তমান সমীকরণে সুখেন্দুশেখরদের ফের রাজ্যসভার সাংসদ হওয়া সময়ের অপেক্ষা।

















