এক্সপ্লোর
Actress Death: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে গ্রেফতার স্বামী
হাওড়ার বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়াকে খুনের ঘটনা অন্যদিকে মোড় নিল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী প্রকাশ কুমারকেই গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। গতকাল রিয়ার পরিবার বাগনানে আসে। পুলিশ সূত্রে খবর, পরিবার অভিযোগ করে, রিয়াকে নিয়মিত শারীরিক নির্যাতন করতেন প্রকাশ। বারদুয়েক খুনের হুমকিও দেওয়া হয়। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। প্রশ্ন উঠছে, ছিনতাইয়ের ঘটনাকে সামনে রেখে কি পূর্ব পরিকল্পিতভাবে রিয়াকে খুনের ছক কষা হয়েছিল? সেই উত্তরই খুঁজছে পুলিশ।
জেলার
"বাজি নিয়ে কমিউনিস্টরা বেশি কমপ্লেন করছে", অভিযোগ মুখ্যমন্ত্রীর
"এতদিন যে পলিটিকাল ইমিউনিটি পেয়ে এসেছেন, সেটা ওনার আর নেই", মমতাকে নিশানা
লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
"পুলিশকে মারতে গেলে, হুমকি দিলে মামলা হবে...", সাফ জানালেন মুখ্যমন্ত্রী
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
আরও দেখুন






















