এক্সপ্লোর
Bamankhali Fire: ভোররাতে সাগরের বামনখালিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত ১২টি দোকান। Bangla News
ভোররাতে সাগরের বামনখালিতে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১২টি দোকান। ভোর ৪টে নাগাদ আগুন লাগে। স্থানীয়দের দাবি, পাশেই একটি চায়ের দোকানে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের তীব্রতা বেড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কয়েকলক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সকালে ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী ও স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মন্ত্রী।
জেলার
অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী'
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















