Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
ABP Ananda LIVE : এবার প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু। তদন্ত শুরু করল অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ কমিশন। প্রাক্তন পরিবহণমন্ত্রীর বিরুদ্ধে নিয়ম বিরোধী উপায়ে ১ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ।
আরও খবর,
SIR-বিতর্কের মধ্যেই দিল্লিতে বৈঠক করেছে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার I.N.D.I.A শিবিরে যোগ দিতে আগ্রহ প্রকাশ করল ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তবে I.N.D.I.A শিবিরে যোগ দেওয়ার ক্ষেত্রে তাদের শর্ত একটাই, মমতাকে জোট থেকে বের করে দিতে হবে। মমতা আসলে বিজেপি-কে সুবিধা করে দেবেন বলে দাবি তাদের। (Akhruzzaman on I.N.D.I.A Bloc)
বুধবার দিল্লিতে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরের ঐক্যবদ্ধ ছবি ধরা পড়ে। মল্লিকার্জুন খড়গে, রাহুল গাঁধীর পাশে বসে বিবৃতি দেন মমতা। আর তার একদিন পরই এবিপি আনন্দে I.N.D.I.A শিবিরে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলেন ঋতব্রত-তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। তাঁর কথায়, "আমরা বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে চাই। অল ইন্ডিয়া লেভেলে যে জোট হয়েছে, তাতে ঘোঁট পাকানোর নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উনি বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে চান না। দেখবেন, বিজেপি-র বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হবে, উনি I.N.D.I.A জোট ভেঙে দিতেও পারেন। NDA-কে সমর্থনের অতীত রেকর্ড আছে ওঁর।" (TMC News)






















