Kolkata Terrorist: ওয়ার্ক ফ্রম হোমের নামে চলছিল ISIS-এর যোগাযোগ, কথাবার্তা চলত সোশাল সাইটে
মালদা ও দুই দিনাজপুর, উত্তরবঙ্গের এই ৩ জেলায় আজ শীতল দিন, সঙ্গে ঘন কুয়াশা। এদিকে, তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে আরও দু’দিন জাঁকিয়ে শীত থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হাড়কাঁপানো ঠান্ডা। তবে বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ৫ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চাকরি চলে গেছিল, তারপরও ওয়ার্ক ফ্রম হোমের নামে চলছিল ISIS-এর যোগাযোগ। সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সাঙ্কেতিক ভাষায় চলত কথাবার্তা। ISIS জঙ্গি সন্দেহ ধৃত মহম্মদ সাদ্দাম সম্পর্কে এমনই চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি করা হচ্ছে STF সূত্রে। NIA-ও ধৃতদের সম্পর্কে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে বলে সূত্রের খবর।
সোনালি রোদে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। আর তাই দেখতে ভিড় জমেছে পর্যটকদের। গতকালও কুয়াশায় মোড়া ছিল পাহাড়।গত কয়েকদিন ধরেই পারদ ঘোরাফেরা করছে ৪-৫ ডিগ্রিতে। কুয়াশা ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেরে কিছুটা হতাশই হয়ে শৈলশহর। এদিন বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা দর্শনের পর আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা।
পরীক্ষা করাতে এসে হয়রানির অভিযোগে ক্যানিং মহকুমা হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন অন্তঃসত্ত্বারা। বিক্ষোভকারী হবু মায়েদের দাবি, প্রতি মাসের ৯ তারিখ এই সরকারি হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও, এ মাসে স্বাস্থ্য পরীক্ষা আগেই হয়ে গেছে বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। আগাম নোটিস না দিয়ে কীভাবে এই সিদ্ধান্ত নিল হাসপাতাল প্রশাসন, তা নিয়ে প্রশ্ন তোলেন অন্তঃসত্ত্বারা। প্রতিবাদে আধঘণ্টা হাসপাতালের মেন গেট বন্ধ করে তাঁরা বিক্ষোভ দেখান। পরে ক্যানিং থানার পুলিশের মধ্যস্থতায় গেট খোলা হয়। বারবার ফোন করা হলেও, হাসপাতালের সুপার ফোন ধরেননি।























