এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কোনও উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়ছে ছাত্র-ছাত্রীরা

ABP Ananda LIVE: স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান-বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের (Jadavpur University) অধ্য়াপক সংগঠন জুটার (JUTA)। বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়ছে ছাত্র-ছাত্রীরা। এই পরিস্থিতিতে রাজ্য় ও রাজ্য়পালের উদ্দেশে অচলাবস্থা কাটাতে উদ্য়োগী হওয়ার আবেদন করলেন অধ্য়াপকরা। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছেন রাজ্য়পাল ও বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোস। তারপরে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কাউকে উপাচার্য নিয়োগ করা হয়নি। উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীরা। এই পরিস্থিতিতে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্য়ালয় চত্বরে অবস্থান-বিক্ষোভ করল যাদবপুরের অধ্য়াপকদের সংগঠন জুটা। অবস্থান-বিক্ষোভ থেকে রাজ্য় সরকার ও রাজভবনের উদ্দেশে সংঘাত সরিয়ে রেখে অচলাবস্থা কাটাতে উদ্য়োগী হওয়ার আবেদন করা হয়। গত বছরের ডিসেম্বরে সমাবর্তনের আগের দিন নিজের নিয়োগ করা যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেন আচার্য ও রাজ্য়পাল। কিন্তু, আচার্যর অপসারণ-নির্দেশ অগ্রাহ্য় করে রাজ্য় সরকারের দেওয়া দায়িত্ব পালন করে সমাবর্তনে পৌরহিত্য় করেন বুদ্ধদেব সাউ। যদিও জটিলতা এড়াতে পড়ুয়াদের ডিগ্রি দেন যাদবপুরের সহ উপাচার্য। তবে আচার্য অপসারণ করার পর বুদ্ধদেব সাউ কীভাবে সমাবর্তনে পৌরহিত্য় করতে পারেন তা নিয়ে ওঠে প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনকে বেআইনি অ্য়াখ্য়া দেন রাজ্য়পাল। এমনকী আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানান তিনি। রাজ্য়-রাজ্য়পাল সংঘাতের এই আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে সরব হল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপকদের সংগঠন জুটা। গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ছিল। তার ঠিক আগের রাতে বুদ্ধদেবকে সরিয়ে দেন রাজ্যপাল। সেই সময় বুদ্ধদেবের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠানে নিজের দায়িত্ব পালন করতে পারবেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য। সেই মতো সমাবর্তন অনুষ্ঠানে হাজির হন তিনি। জানান, রাজ্যের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। কোর্টও অনুমোদন দিয়েছে। তাই সমাবর্তনে পৌরহিত্য করছেন তিনি। যদিও আইনি সমস্যার কথা মাথায় রেখে তাঁর হাত দিয়ে পড়ুয়াদের ডিগ্রির শংসাপত্র প্রদান করা হয়নি।    

ভিডিও জেলার

Mahalaya Event in Kolkata |
"প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget