Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম। পুর পরিষেবা নিয়ে ক্ষোভ, চেয়ারম্যানের ঘরে ঢুকে ছোড়া হল ডিম।
এদিকে, জলপাইগুড়ির সদরের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের মেয়েকে ঘিরে বিক্ষোভ। জলপাইগুড়িতে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূলনেত্রী প্রণয়িতা দাসকে ঘিরে বিক্ষোভ। চুলের মুঠি ধরে মারধর। তৃণমূল সরকারের আমলে বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ। দীর্ঘদিন ফেরার থাকার পর আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় আসেন তৃণমূলনেত্রী প্রণয়িতা দাস। গাড়ি লক্ষ্য করে ডিম, প্রণয়িতা দাসকে চুলের মুঠি ধরে মারধর বিজেপি কর্মীদের।
অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বিডিও-র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকারের বিরুদ্ধে তদন্ত চায় বিজেপি। ইটাহার থানার আইসি, উত্তর দিনাজপুরের জেলাশাসক, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারকে চিঠি বিজেপির। বিডিওর বিরুদ্ধে বিলে কারচুপির অভিযোগ বিজেপির।





















