Job Scam: সুবিচার চেয়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা, চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম করুণাময়ীতে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সুবিচার চেয়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের বিক্ষোভে করুণাময়ীতে তুলকালাম পরিস্থিতি। আচার্য ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা। এর জেরে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। কতজন যোগ্য তাঁদের চিহ্নিত করে চাকরির ব্যবস্থা করে দিতে হবে, এই দাবিতে সরব হন তাঁরা। এই দাবিতে আজ তাঁরা আচার্য ভবনে এসেছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে। কিন্তু, পুলিশ তাঁদের আটকে দেয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে আচার্য ভবনের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। ওএমআর শিট রয়েছে বিক্ষোভকারীদের কারো কারো হাতে।





















