এক্সপ্লোর
JU Student:প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত,হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রর
হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু, বাড়ি নদিয়ার বগুলায়। চলতি বছরই যাদবপুরে বাংলা প্রথম বর্ষে ভর্তি হন বছর ১৮-র ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতকাল বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল স্বপ্নদীপ। এরপর মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার আওয়াজ পান। দেখা যায় নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্বপ্নদীপ। গুরুতর জখম অবস্থায় কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর আজ সকালে ওই পড়ুয়ার মৃত্যু হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ ।
জেলার
Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের
Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
আরও দেখুন





















