SSC: ‘রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে, কমিশন ভেঙে দেওয়া হোক', মন্তব্য বিচারপতির
অতিরিক্ত শূন্যপদ মামলায় আদালতে অস্বস্তিতে কমিশন। ‘রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’
‘শূন্যপদ নিয়ে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনের অবস্থান আলাদা কেন?’, প্রশ্ন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর।‘রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী আদালতের নির্দেশ মেনে বঞ্চিতদের দেওয়া হবে নিয়োগ। সেখানে কমিশনের আবেদন অবৈধ চাকরি পাওয়াদের পুনর্বহালের জন্য অতিরিক্ত শূন্যপদ’, কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপের কথা ভাবছে রাজ্য, প্রশ্ন বিচারপতির। ‘আবেদনের নির্দিষ্ট অংশ নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যাহার করা হতে পারে’, আদালতে জানাল স্কুল সার্ভিস কমিশন। আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে রাজ্যের জবাব তলব হাইকোর্টের।





















