Panchayat Election: সৌদি আরব থেকে মনোনয়ন বৈধ বলে গণ্য হয়ে যেত', কমিশন তখন কী করত? প্রশ্ন বিচারপতি সিন্হার | ABP Ananda LIVE
মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন নিয়ে মামলা 'আদালতে অভিযোগ না হলে কী হত?' 'সৌদি আরব থেকে মনোনয়ন বৈধ বলে গণ্য হয়ে যেত', কমিশন তখন কী করত? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার । 'দেশে এমন ঘটনা আর কত লুকিয়ে আছে কে জানে', কমিশন কি পদক্ষেপ নিতে পারবে? প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার । মনোনয়ন বাতিল হয়েছে, রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, জানাল কমিশন । 'কমিশনের রিপোর্টে অভিযোগের সত্যতা সামনে এসেছে, এটা সংগঠিত অপরাধ' । 'ইন্টারপোলের সাহায্য় চাইলে সিবিআই সহযোগিতা করতে পারে' । বৃহত্তর ষড়যন্ত্র খুঁজতে তদন্ত জরুরি, আদালতে সওয়াল কেন্দ্রের আইনজীবীর । রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ বিচারপতির । ১৯ জুলাই মামলার পরবর্তী শুনানি


















