Jyotipriya Mallick: হঠাৎ নাক দিয়ে রক্ত, হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক
Ration scam: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার থেকে অ্যাপোলো হাসপাতালে রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী। জেলে নাক দিয়ে রক্ত বের হওয়ায় তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।
ট্যাব কেলেঙ্কারির মধ্যেই এবার মিড ডে মিল চুরির অভিযোগ উঠল মালদায়। ইংরেজবাজারের ঝঞ্ঝাকুমার বিদ্যাপীঠের ঘটনা। প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি ও হিসেব গরমিলের অভিযোগ। ইংরেজবাজার থানা, মালদার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের মিড ডে মিলের নোডাল শিক্ষকদের। ক্যামেরা দেখেই বাইক নিয়ে পালিয়ে যান প্রধান শিক্ষক,ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক। নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। মুম্বইয়ে গ্রেফতার পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী। ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়।






















