Malda News: বর্ষায় জল জমার সমস্যা, পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সংসদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে মালদা (Malda)। ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রেল লাইনের পাশে ধস নামায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও। যার ফলে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা।
কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই ভারতীয় জাদুঘরে দুর্নীতির অভিযোগে গেরুয়া শিবিরের দুই কর্মী সংগঠনের মধ্যে বচসা ঘিরে তুলকালাম। বিজেপি ঘনিষ্ঠ কর্মী ইউনিয়নের দাবি, ২০১৮-র ক্যাগ রিপোর্ট অনুযায়ী নিয়োগ, বরাদ্দ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ভারতীয় জাদুঘরে। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সামনে সেই প্রসঙ্গ উত্থাপন করায় বাধা দেয় বিরোধী গোষ্ঠী। অন্যদিকে, RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ প্রভাবিত কর্মী ইউনিয়নের দাবি, দুর্নীতি হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের আমলে। দু’পক্ষের বচসা চলাকালীন মন্তব্য না করেই জাদুঘর থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী।





















